পলাশবাড়ীতে পিতার গোপনাঙ্গ ও মাতাকে গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগে সন্তান আটক
বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনায় পিতার গোপনাঙ্গ ও মায়ের গলা টিপে হত্যা চেষ্টা ও বসতবাড়ী হতে বের করে দেওয়ার অভিযোগে একমাত্র পুত্র হাসানুর রহমান হাসু নামের এক কুলাঙ্গারকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
৮ নভেম্বর শনিবার রাত ৯টার দিকে পারিবারিক কলহের জেরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে তুচ্ছ ঘটনার জেরে হাসানুর রহমান প্রথমে তার বৃদ্ধ পিতার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং পিতার গোপনাঙ্গে আঘাত করে এতে তার পিতা গুরুতর জখম হয়। স্বামীকে বাঁচাতে স্ত্রী এগিয়ে আসলে কু*লা*ঙ্গা*র ছেলে মাকেও গলা টিপে হত্যার চেষ্টা চালায়। পিতা-মাতার চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর আহত দম্পতিকে উদ্ধার করে এবং ওই সময় বেপরোয়া ছেলেকে আটক করে থানায় খবর দেন।
এ খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাসানুর রহমানকে আটক করে। আহত দম্পতিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
উক্ত গ্রামে এ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, “যে ছেলে মায়ের গলা টিপে আর পিতাকে নির্দয়ভাবে মারধর করে, সে যেন আর সমাজে ফিরতে না পারে।”
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ গণমাধ্যমে জানান, “ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ থেকেই এমন নৃশংস ঘটনা ঘটেছে বলে জানা গেছে।”









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































